দেশের খবর

ঈশ্বরদীতে অবৈধ ইট ভাটায় অভিযান, ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে ৩টি অবৈধ ইট ভাটার মালিককে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহাদাত হোসেন খান। 

এ সময় থানা পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিসের সহোযোগিতায় যৌথভাবে অভিযান পরিচালনা করেন।

দিনভর অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লংঘনের দায়ে মের্সাস আদর্শ ব্রিকস ও এস এম চাচা ভাতিজা ব্রিকস মালিককে ১ লাখ টাকা করে দুই লাখ টাকা এবং পিডিবি ব্রিকস মালিককে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন খান বলেন, উচ্চ আদালতের নির্দেশনায় ঈশ্বরদীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ

 



সম্পর্কিত খবর