দেশের খবর

কিশোরগঞ্জে ঝরে গেল প্রাথমিক শিক্ষার এক উজ্জ্বল নক্ষত্র

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের শেওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুর রহমান ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রোববার (১৬ মার্চ) বেলা ১২: ২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

প্রাথমিকের বেশ কয়েকজন শিক্ষক জানান, তার মৃত্যুতে কিশোরগঞ্জে প্রাথমিক শিক্ষার এক উজ্জ্বল নক্ষত্র ঝরে গেল। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে কিশোরগঞ্জ জেলার ১৩ টি উপজেলায় প্রাথমিক শিক্ষা পরিবারে এক শোকের ছায়া নেমে এসেছে। রোববার রাত ১০ টায় ঐতিহাসিক শহীদি মসজিদ প্রাঙ্গনে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।



সম্পর্কিত খবর