গত রবিবার ২৩ মার্চ খুলনা সদর থানায় এড. লুবনা এপিপি (এডিজি-১) জজকোর্ট খুলনা এড. আঃ আজিজের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন যে, আঃ আজিজ তার ছেলের বিরুদ্ধে অহেতুক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। এমনকি তার ছেলেকে কু-পরামর্শ দিয়ে ছেলের স্ত্রীকে তালাক প্রদান করাইয়াছে। এতেই আঃ আজিজ তার উপর ক্ষীপ্ত হয়ে গালিগালাজ করে এবং লাঠি দ্বারা আঘাত করে। এতে লুবনার কপাল ফেটে রক্তাক্ত হয়, দাতে ঘুষি মারার ফলে দাত নড়ে যায়। এবং পেটে ও পায়ে লাঠি দ্বারা আঘাত করে। এর ফলে তিনি মারাত্মক নীলা ফুলা জখমসহ আহত হয়ে খুলনা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন। এছাড়া আঃ আজিজ তাকে জানে মেরে ফেলার হুমকি প্রদান করিতেছে। এ কারনে এড. লুবনা ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভূগিতেছে।
তিনি আরও অভিযোগ করেন, ইতিপূর্বে তার বিরুদ্ধে আইনজীবি সমিতিতে কয়েকবার মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।
উল্লেখ্য ইতিপূর্বে উক্ত এডভোকেট এর বিরুদ্ধে খুলনা আইনজীবি সমিতির সভাপতি/সাধারন সম্পাদক বরাবর এলাকাবাসীর পক্ষ থেকে তার কুকর্মের অনেক লিখিত অভিযোগ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য, তার ছোট বিধবা মেয়ে জেসমিন আক্তারকে দিয়ে সুদের ব্যবসা করান। উক্ত সুদের টাকা আদায় করার জন্য তার আপন চাচাতো বোন এবং ভগ্নিপতির বিরুদ্ধেও মিথ্যা মামলা দিয়ে জেল খাটাইয়াছে। এছাড়া উক্ত এডভোকেট আঃ আজিজ সাহেবের পিতা-মাতার মৃত্যুর পর দাকোপের পানখালি মৌজায় সাড়ে সাত বিঘা জমি পিতামাতার নামের সম্পত্তি শরীক ফাকি দিয়ে এককভাবে ভোগ দখল করিতেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এছাড়া তার আপন ছোটভাই সাংবাদিক আঃ গফ্ফার এর পৈত্রিক সম্পত্তি গ্রাস করার জন্য সহ: জজ (রুপসা) আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেছে।
ভূক্তভোগী ভাই-বোন আত্মীয় স্বজন তার এই কালোথাবা থেকে মুক্তি পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
বায়ান্ন/আরএস