ফিলিস্তিনের গাজায় নির্বিচারে গণহত্যার প্রতিবাদে ইসরাইলের বিরুদ্ধে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৪টার দিকে মহানগরীর শিববাড়ী এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এসময় মিছিলটি শিববাড়ী যাত্রী ছাউনি থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে সাবেক যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আব্দুস সালামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা ড. শহিদউজ্জামান, আফজাল হোসেন কায়সার, আহমদ আলী রুশদী, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, রায়হান আহমেদ হৃদয়, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, জিএস সুরুজ আহমেদ, হুমায়ুন কবির রাজু, বশির আহমেদ বাচ্চু, প্রভাষক বশির উদ্দিন, ইদ্রিস আলী সরকার, তানভীর সিরাজ, মনিরুল ইসলাম মনির, হাসান আজমল ভূইয়া, হান্নান মিয়া হান্নু, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, শফিউদ্দিন শফি, ছবদের হাসান, শাহিন আলম, সাজেদুল ইসলাম, মাহমুদ হাসান রাজু, শাহাদাত হোসেন শাহিন, সাজ্জাদুর রহমান মামুন, আতাউর রহমান, তাজউদ্দিন তাজু, রোকনুজ্জামান সরকার উজ্জ্বল, অ্যাডভোকেট মাহবুব আলম মোল্লা প্রমুখ।
বক্তারা ইসরাইলি বাহিনীর নিরীহ ফিলিস্তিনিদের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এই গণহত্যা বন্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিএনপি সবসময় সোচ্চার, আমরা ফিলিস্তিনের পাশে আছি এবং থাকব।