গাজীপুরের কড্ডায় নিজ ঘরের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে তানভীর হাসান আলিফ (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল আনুমানিক ৬ টার দিকে গাজীপুর মহানগরীর বাসনের টান কড্ডা খোয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বাসন থানার এসআই তানভীর তুষার সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
নিহত তানভীর হাসান আলিফ পঞ্চগড় জেলার দেবীগঞ্জের কাশিমপুরের টুকরাভাষা গ্রামের রোকনুজ্জানের ছেলে। সে স্থানীয় নবপ্রাণ পাবলিক হাই স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিলো। আলিফ তার বাবা ও সৎ মায়ের সাথে স্থানীয় ওয়াজ উদ্দিনের বাড়িতে বাড়াবাসায় বসবাস করতেন
স্থানীয় সূত্রে জানা যায়, আলিফকে বাড়িতে রেখে তার সৎ মা আলেয়া বেগম বাবা রোকনুজ্জান স্থানীয় একটি গার্মেন্টসে চাকুরী করেন। অফিস ছুটি শেষে বাড়িতে এসে আলিফকে নিজ বসতঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পায়। প্রতিবেশীরা স্হানীয় থানায় ফোন দিলে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের চাচা জুয়েল রানা বলেন, ছেলে ছোট থেকে আমাদের কাছে মানুষ হইছে, ওর কোনো খারাপ রেকর্ড, খারাপ কথা- বার্তা আমরা পাইনি। ১০ তারিখে ওর পরীক্ষা এজন্য ফুল পিপা রেশনে সে আছে, আজকে যে দুর্ঘটনা হইছে মাথা- মোথায় কেনো কাজ করে না, কি থেকে কি হয়ে গেলো। কিছুই বুঝতেছিনা। ওর পার্সোনাল মোবাইলের স্কিনে একটি মেয়ের ছবি আছে তার সাথে আগে প্রেমের সম্পর্ক ছিলো এখন আর ওমন কথা বার্তা শোনা যায় না।
এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয় নাই, স্বজনরা চাইলে আইনগত ব্যবস্থা দেওয়া হবে।
বায়ান্ন/আরএস