আসছে ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে প্রতিবছরের ন্যায় এবারও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৫ মার্চ) বেলা ২ঘটিকায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন।
সভায় উপস্থিত ছিলেন,প্রৌর প্রশাসক (ডিডিএলজি)মোঃ গোলাম জাকারিয়া,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও(আইসিটি)এরশাদ উদ্দিন,ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সেলিম সরকার,চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ আল এমরান খাঁন সহ শহরের বিভিন্ন ঈদ জামাত কমিটির নেতৃবৃন্দ।এরা হলেন, জাহাঙ্গীর খান,রফিক ভূইয়া, এডভোকেট রিপন,মিজান লিটন,বেনজির আহমেদ, মাওলানা মাসুদ আল মাহাদী,কাজী শাহাদাত হোসেন,বাহার আজাদ চৌধুরী,এ সময় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,ঈদের নামাজের জামাতে ইমাম সাহেবরা এমন কোন বক্তব্য দিবেন না যাতে করে জনগণের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ঈমান ও আকীদা সম্পর্কে ও ঈদুল ফিতরের তাৎপর্যপূর্ণ বয়ান রাখবেন। কোন ব্যক্তিকে খুশি করানোর জন্য তাকে উদ্দেশ্য করে কথা বলবেন না।ঈদ মানে আনন্দ, মুসলমানদের সবচেয়ে বড় উৎসবের মধ্যে ঈদুল ফিতর অন্যতম।
তাই এই আনন্দ ঘন দিনটিকে নস্যাৎ করতে এমন কোন বয়ান রাখবেন না যাতে মুসল্লিদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।এবং কমিটির নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনাদেরও দায়িত্ব রয়েছে ঈদের নামাজের জামাত যাতে সু-শৃংখল ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয় সেই দিকে নজর রাখবেন।প্রত্যেকটি ঈদগা মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনাদের।এসময়ে বিভিন্ন স্থানের ঈদগাহ মাঠের নামাজের সময়সূচী নির্ধারণ করা হয়। চাঁদপুর পৌর ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮ টায়,চাঁদপুর সরকারি কলেজ মাঠে সকাল ৮:১৫ মিঃ চাঁদপুর আউটার স্টেডিয়ামে সকাল ৮ টায়,টেকনিক্যাল স্কুল মাঠে সাড়ে ৮টায়,চিশতিয়া জামে মসজিদের দুটি জামাত অনুষ্ঠিত হইবে সকাল ৮টাও ৯ টায়, পুরান বাজার মধুসূধন মাঠে সকাল ৮:১৫ টায় নির্ধারণ করা হয়েছে।
বায়ান্ন/আরএস