জাতীয়

ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুরে নিখোঁজের ৭ দিন পর আজের আলী মন্ডল (৭৫) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে কমলাপুর গ্রামের একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আজের আলী উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের আলীশা গ্রামের বাবর আলীর ছেলে।
 
স্থানীয় ইউপি সদস্য বিল্টু মিয়া জানান, গত ১৭ সেপ্টেম্বর থেকে আজের আলী মন্ডল নিখোঁজ ছিলেন। নিখোঁজের ৭ দিনের মাথায় শনিবার বিকেলে কমলাপুর গ্রামের বট বাগানের মাঠের একটি আতা গাছ থেকে আজের আলী মন্ডলের অর্ধগলিত লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
 
মহেশপুর থানার (ওসি) তদন্ত ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অর্ধগলিত অবস্থায় আলীশা গ্রামের আজের আলী মন্ডলের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তদন্ত চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।


সম্পর্কিত খবর