জাতীয়

দিনাজপুরে ট্রাক চাপায় নিহত দুই ; আহত এক

দিনাজপুর মেডিকেল কলেজের সামনে ট্রাকের চাপায় দুই জন পথচারি নিহত হয়েছেন। গুরুতর আহত হ‌য়ে হাসপাতা‌লে চি‌কিৎসা‌ধিন র‌য়ে‌ছেন আ‌রো একজন।
 
শনিবার  ভোর সা‌ড়ে চারটার দিকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই দুর্ঘটনা‌টি ঘটে। নিহতরা হলেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপ‌জেলার খানপুর গ্রামের মকবুল হোসেন এর ছেলে মোহাম্মদ আলী (৬৫)।রা‌জিবপুর গ্রামের আজিজুল হকের ছেলে আজগার আলী (৩৫)। আহত মকবুল আলী(৪০) হাসপাতা‌লে মৃত্যুর স‌ঙ্গে লড়‌ছেন।
 
স্থানিয়রা ও প‌রিবা‌রের সদস্যরা জানায়, গাইবান্ধা থেকে দিনাজপুর সদ‌রের খোয়া‌রের মোড়ে আ‌ত্মিয়র বাসায় যাওয়ার সময় মে‌ডি‌কেল ক‌লে‌জের সাস‌নে এই দূর্ঘটনা‌টি ঘ‌টে। তারা যে অ‌টো‌তে আস‌ছি‌লেন তার ব্যাটারীর চার্জ শেষ হ‌য়ে যাওয়ায় নে‌মে হাটার সময় পিছন থে‌কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তা‌দের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে দুজনের  মৃত্যু হয় ও আহত অবস্থায় এক জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
 
দিনাজপুর কোতয়ালী থানার ও‌সি তানভীরুল ইসলাম তথ্য নিশ্চত করে বলেন, ট্রাক চালক ও হেলপার পা‌লিয়ে গে‌লেও ট্রাক‌টি জব্দকরা হ‌য়ে‌ছে। 
 
 


সম্পর্কিত খবর