দেশের খবর

নাগরপুরে এসএসসি পরিক্ষার্থী অভিভাবকদের মাঝে ছাত্রদলের পানি বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ছাত্র দলের আয়োজনে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন কারী সকল শিক্ষার্থীর অভিভাবকদের মধ্যে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছেন উপজেলা ছাত্রদল। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালের দিকে ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল ও সদস্য সচিব শহীদুর রহমান মনিরের উদ্যোগে ছাত্রদলের কর্মিদের নিয়ে উপজেলার ৬ টি পরীক্ষা কেন্দ্রে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন। বিতরণী অনুষ্ঠানের উদ্বোধনী সূচনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি। ছাত্রদলের এমন উদ্যোগকে প্রশংসা ও সাধুবাদ জানিয়ে পরীক্ষার্থী অভিভাবকরা বলেন, প্রচন্ড তাপদাহে শরীর ঘেমে লবনাক্ত পানি বের হচ্ছে। যার ফলে শরীর ক্লান্তবোধ হচ্ছে। এমতাবস্থায় ছাত্রদলের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এটি একটি প্রশংনীয় ও মানবিক কাজ।

 

এসময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির সিনি: সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সাংগঠনিক সম্পাদক মো: রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, ছাত্র বিষয়ক সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শাজাহান সাজু, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাহিদ, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম আসলাম, সদস্য সচিব মনির হোসেন প্রমুখ। এছাড়া উক্ত কর্মসূচিতে নাগরপুর উপজেলা ছাত্রদল, সরকারি কলেজ ছাত্রদল সহ ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর