দেশের খবর

নৌবাহিনীর যৌথ অভিযানে টেকনাফ থেকে কুখ্যাত ডাকাত আবুল খায়ের আটক

বাংলাদেশ নৌবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে কুখ্যাত ডাকাত আবুল খায়েরকে আটক করা হয়েছে। 

বুধবার রাতে হ্নীলাই ইউনিয়নের রঙ্গীখালী ও লামারপাড়ায় অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে নৌবাহিনীর স্পেশাল ফোর্স (সোয়াডস) ও দুটি সেকশন অংশ নেয়।

অভিযানকালে আবুল খায়ের পালানোর চেষ্টা করলে নৌবাহিনীর সদস্যরা তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বাগুনা এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখানে তার সহযোগী কোহিনূরকে আটক করা হয় এবং তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

WhatsApp Image 2025-03-06 at 4.19.23 PM

আবুল খায়েরের বিরুদ্ধে হত্যাকাণ্ড, অপহরণ, মাদক পাচার, চোরাচালান ও ডাকাতি সহ ৮টি মামলা রয়েছে। 

আটককৃতদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, সরকারের নির্দেশনায় অপরাধ দমনের লক্ষ্যে এই ধরনের অভিযান চলমান থাকবে।

বায়ান্ন/একে



সম্পর্কিত খবর