দেশের খবর

প্রাইম এশিয়ার পারভেজ হত্যা, বিচারের দাবিতে শেকৃবি ছাত্রদলের মানববন্ধন

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে প্রকাশ্যে হত্যা জড়িতদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। 

সোমবার (২১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১নং গেইটে শেকৃবি ছাত্রদলের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

Untitled-2-249

এ সময় নেতাকর্মীদের  হাতে ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘পারভেজ হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই’সহ বিভিন্ন লেখা সংবলিত প্লাকার্ড দেখা যায়।

মানববন্ধনে  উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. তারিফুল ইসলাম তারিফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরহাদ হোসেন এবং কৃষিবিদ শরীফ, সাজু,  রাশেদ, রাসেল, মিরাজসহ শতাধিক নেতৃবৃন্দ।



সম্পর্কিত খবর