দেশের খবর

ফরিদপুরের বাইপাসে ‌অগ্নিকান্ড সংঘঠিত

ফরিদপুরের বাইপাসে ‌ অগ্নিকান্ড সংঘঠিত  হয়েছে। এঘটনায় দুই জন আহত হয়েছে বলে জানা গেছে। 

 

শুক্রবার (১১ এপ্রিল)  দুপুর আনুমানিক ‌ ২:৩৫ মিনিটের দিকে  কোতোয়ালি থানাধীন ফরিদপুর বাইপাস সড়ক সংলগ্ন জাহিদ সুপার মার্কেটের পিছনে মেসার্স জাহিদ মটর্সের স্লপ প্লান্ট এর মেশিনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

 

 প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অতিরিক্ত গরম হওয়ার কারনে উক্ত অগ্নিকান্ত সংগঠিত হতে পারে।

‌এ সময় ‌ কেমিক্যাল, তৈলাক্ত ও দাহ্য  বস্তু থানার কারনে আগুন দ্রুত ছড়িয়ে পরে।

 এর ফলে ‌ মিক্সার মেশিনের  মোটর ব্লাস্ট হয়ে ২ জন  শ্রমিক মারাত্মক ভাবে আহত হয় ‌। 

আহত শ্রমিকেরা হচ্ছেন 

১।আলামিন (৩৫)

পিতাঃ জয়নাল মোল্লা, গ্রামঃ কাইলা ডাঙ্গা

থানাঃ মহেশপুর জেলাঃ ঝিনাইদাহ্।(২).মোঃ মোকসেদ (৪০),পিতাঃ হযরত আলী, গ্রাম বকুলনগর,থানাঃ মহেশপুর জেলাঃ ঝিনাইদাহ্।

 আহতদের শরীরের অনেক অংশ আগুনে ঝলসে যায়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ‌ সিভিল‌ ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ঘন্টাখানেকের ‌ চেষ্টায আগুন নেভাতে সক্ষম হয়। 

আগুন দ্রুত ছড়িয়ে পরে পাশে থাকা  আয়েশা অটোমোবাইলস ওয়ার্কশপ, দোকান মালিক মো: জাহিদ শেখ এবং জাকির হোসেন মিন্টু এর ওয়ার্কসপের  দোকানে থাকা মালামাল আগুনে পুড়ে যায়।

আগুনে জাহিদ মটর্সের আনুমানিক প্রায় ১ কোটি টাকা, আয়েশা মটরস এর দোকানে আনুমানিক ১/১.৫ লক্ষ টাকার,এবং জাকির হোসেন মিন্টুর দোকানে আনুমানিক ১৫০০০টাকার ক্ষতি হয়।

আহত ২ জন শ্রমিক ‌ বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ  ইউনিটে ভর্তি আছে ‌ এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা‌ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।



সম্পর্কিত খবর