দেশের খবর

ফরিদপুরে কুমার নদী থেকে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায়

 কুমার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুইজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। 

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া কুমার নদীতে এই অভিযান পরিচালনা করেন সহকারী কশিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ। 

আদালত সুত্রে জানাগেছে, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কুমার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ইলিয়াছ হোসেনের ড্রেজারের লেবার টিটুল মোল্যা ও কামরুল মোল্যাকে আটক করে। এসময় দুইজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। 

ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ জনকণ্ঠ কে জানান, কুমার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুইজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বায়ান্ন/আরএস



সম্পর্কিত খবর