আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ও বিশ্ব খাদ্য দিবস-২০২৬ উপলক্ষে পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ব্রিজঘাট চত্বরে আলোচনা সভা, মানববন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার স্পিড ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে গ্রামীণ নারী কৃষকদের অধিকার, খাদ্য নিরাপত্তা, পুষ্টি এবং কৃষিতে নারীর অবদানের গুরুত্ব তুলে ধরা হয়।
কর্মসূচির শুরুতে ব্রিজঘাট চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উদ্বোধনী ও স্বাগত বক্তব্য দেন ফিল্ড ফ্যাসিলিটেটর সাইফুল ইসলাম।
মহিলা বিষয়ক অধিদপ্তরের তথ্যসেবা কর্মকর্তা মোসা. মরিয়ম বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জোবায়ের হোসেন।
এ সময় দিবসের তাৎপর্য তুলে ধরে এবং গ্রামীণ নারী কৃষকদের অধিকার ও খাদ্য নিরাপত্তার দাবিতে বক্তব্য দেন শিক্ষক প্রতিনিধি মো. শাহজালাল, জেসমিন বেগম ও সাবেক ইউপি সদস্য ফরিদা বেগম।
অনুষ্ঠানে স্থানীয় নারী কৃষক, জনসমবায় দলের সদস্য, যুব প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। পরে দাবি ও ধারণাপত্র নিয়ে আলোচনা এবং জনসমবায় দলের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।