দেশের খবর

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় বাংলা নববর্ষের শুভ উদ্বোধন ঘোষণা করলেন জেলা প্রশাসক

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে  প্রতিবছরের ন্যায় এবারও সাতক্ষীরায়  বাংলা শুভ নববর্ষের উদ্বোধন ঘোষণা করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ। 

আজ পহেলা বৈশাখ ১৪ এপ্রিল সকাল ৭:১০ মিনিটে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বিশাল  নববর্ষের আনন্দ শোভাযাত্রা রেলি    বের হয়। এই র‍্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ ও পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম,  রাজনৈতিক ব্যক্তিত্ব  বিএনপি নেতা অ্যাডভোকেট সৈয়দ  ইফতেখার আলী, ডাক্তার আবুল কালাম বাবলা সহ প্রশাসন ওই ইস্কুল কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রী শিক্ষক অসাধারণ জনতা এই আনন্দ শোভাযাত্রায়   অংশগ্রহণ করেন ।   

এই আনন্দ শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রতিক্ষণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শেষ হয়। এখানে ফ্রিতে কেটে নতুন বছরের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার । 

এ সময় নববর্ষের শোভাযাত্রায়   বিভিন্ন গান সহ ফেস্টুন প্লেকেট,  লক্ষ্য করা গেছে। হাজার হাজার মানুষ এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন । 

বাঙালির ঐতিহ্য বৈশাখী মেলায় এবার বিভিন্ন স্টল বসেছে, এ মেলা চলবে দশ দিন ।  জেলা প্রশাসক মোহাম্মদ মুস্তাক আহমেদ জানান আজ সারাদিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নববর্ষ উদযাপন করা হবে । বাঙালির ঐতিহ্য ধরে রাখতে হবে। এ বিষয়ে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন সাতক্ষীরায়  ৮ টি থানায়  পুলিশ নিরাপত্তা দিচ্ছে, এছাড়া সাদা পোশাকে আমাদের পুলিশ নিরাপত্তা দিচ্ছে । নতুন বছরের আনন্দ সবার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

বায়ান্ন/আরএস



সম্পর্কিত খবর