লক্ষ্মীপুরের রায়পুরে মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় সিসি টিভির ফুটেজে দেখা জাকির হোসেন (২৫) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার চরমোনা ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়েছে। জাকির একই এলাকার দিনমজুর মনির আহম্মেদের ছেলে। তার বাবা মনিরের সহযোগিতায় তাকে আটকরে পুরিশ। তবে অভিযুক্ত জাকিরের বাবা মনির আহম্মেদ বলেন, তার ছেলে দীর্ঘ বছর ধরে মানুষিক রোগী। তাই অভিযুক্ত জাকিরকে তিনি নিজেই পুলিশের হাতে তুলে দিয়েছেন।
গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে রায়পুর পৌর শহরের শ্রী শ্রী মহামায়া মন্দির মন্দিরে এক যুবক মুখে রুমাল বেঁধে একটি প্রতিমা ভাঙচুর করে। মন্দিরের বাইরের একটি সিসিটিভি ক্যামেরায় ভাঙচুর চালানো ব্যক্তির ছবি ধরা পড়ে। পরে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ২৪ ঘন্টার মধ্যে ওই যুবককে শনাক্ত করে অভিযুক্তের বাবার সহযোগিতায় তাকে আটক করে পুলিশ।
সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মোঃ জামিলুল হক বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মন্দিরের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এতে দেখা গেছে, মুখোশ (রুমাল পড়া) এক যুবক প্রতিমা ভাঙচুর করে পালিয়ে যায়। সিসি টিভির ফুটেজে দেখে দ্রুত চিহ্নিত করে ওই যুবককে আটক করা হয়েছে। প্রতিমা ভাঙচুরের মামলা দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হবে।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ