সাতক্ষীরার দেবহাটা উপজেলার খলিশাখালীর ১৩২০ বিঘা খাস জমি সংক্রান্ত হাইকোর্টের রায় দ্রুত বাস্তবায়ন ও সকল খাস জমি ভূমিহীনদের মাঝে বন্টন এবং তাদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ মার্চ) বেলা ১২ টায় সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির আয়োজন শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে সাতক্ষীরা-আশাশুনি সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলীর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাংগঠনিক সম্পাদক এড. আকবর আলী, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জি এম রেজাউল করিম রাজা, জেলা জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, জেলা নদী-বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক : মফিজুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার মনসুর রহমান, লাবসা ভূমিহীন সমিতির সভাপতি শেখ রিয়াজুল ইসলাম, খলিশাখালি ভূমিহীন সমিতির সদস্য আব্দুল হালিম, জলা ভূমিহীন সমিতির নত্রী নাজমা আক্তার নদী, বাংলাদশ জাতীয় ভূমিহীন পরিষদর সাধারণ সম্পাদক মীর আশিক ইকবাল বাপ্পি প্রমূখ।
মানববন্ধন বক্তারা বলেন, সাতক্ষীরা দেবহাটার খলিশাখালীতে ভূমিহীনদের উপর বিভিন্ন সময় নির্যাতন করা হয়েছে। তাদেরকে তাড়িয়ে দেয়া হয়েছে। অবিলম্ব ১৩২০ বিঘা খাস জমি সংক্রান্ত হাইকোর্টের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং ভূমিহীনদের পুনর্বাসন করতে হবে এ সময় বক্তারা আরো বলেন অবিলম্বে এই রায় বাস্তবায়ন না হলে ঈদের পর কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বরে হয়ে জেলা প্রশাসকর কার্যালয়র সামনে গিয়ে শেষ হয়। পর জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করপন ভূমিহীন নেতারা।
বায়ান্ন/আরএস