দেশের খবর

সাতক্ষীরায় পানি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

“পানি পণ্য নয় অধিকার, হাই কের্টের রায় বাস্তবায়ন করুন” এই আহবান জানিয়ে (২২ মার্চ)  আজ শনিবার ২০২৫ সাতক্ষীরা জেলা পাবলিক লাইব্রেরী সভাকক্ষে “ হিমবাহ গলছে,বিপদ বাড়ছে. পানি সবার অধিকার-রক্ষা করবো বারবার” প্রতিপাদ্যকে সামনে নিয়ে  বিশ্ব পানি দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষাবিদ্ আব্দুল হামিদের সভাপতিত্বে ও স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় অধিকারভিত্তিক সংগঠন এএলআরডি’র সহায়তায় স্থানীয় সংগঠন স্বদেশ, সিডো, ক্রিসেন্ট, হেড, সৃজনী, সুন্দরবন ফাউন্ডেশন, মেীমাছি, সামস্, অর্জন ফাউন্ডেশন, উদ্দীপ্ত, বারসিক, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নিবার্হী অফিসার শোয়াইব আহমাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুশীলনের উপ-পরিচালক জি এম মনিরুজ্জামান, উদীচীর জেলা কমিটির সভাপতি শেখ সিদ্দিকুর রহমান।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক প্রফেসর ইদ্রিস আলী, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নূর খান বাবুল, ক্রিসেন্ট পরিচালক আবু জাফর সিদ্দিকী, সিডো পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, জেলা ভূমিহীন কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, নদী খাল পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক আবুল হোসেন, ভূমিহীন নেতা কওছার আলী প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বরেন, জলবায়ু পরিবর্তনের কারনে পৃথিবীর পানিচক্রে যে প্রভাব পড়ছে ও সেখানে বাংলাদেশ ও ক্ষতিগ্রস্ত। দেশের নদ-নদী শুকিয়ে যাওয়া এবং আবহওযার পরিবর্তন হওয়ায় বৃৃষ্টিপাত কমে যাওয়ায় আমাদের ভুস্তরের পানির স্তর নিচে চলে আসছে এবং উপরিভাগের মাটির পানি শুকিয়ে যাচ্ছে। ফলে আমাদের পরিবেশ-প্রতিবেশ, গাছপালা, প্রাণবৈচিত্রের উপর বিরুপ প্রভাব পড়ছে, হারিয়েযেতে বসেছে বিভিন্ন প্রজাতির কৃষি, মাছ সহ অনজীব যা প্রকৃতিকে বাঁচিয়ে রাখে। আমাদের সকলে পানির ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে এবং পানির অপচয় রোধ করতে হবে।



সম্পর্কিত খবর