খেলাধুলা

হাকিমির হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

যেন মৌমাছির চাকে ঢিল মেরেছিল লে আর্ভে। তা না হলে এমন হার কেন জুটবে তাদের কপালে। ঘরের মাঠে এগিয়ে যাওয়ার পরেও পিএসজির কাছে ৫-১ ব্যবধানের বড় পরাজয় দেখেছে তারা।  ‘দ্বিতীয় সারির’ দল নিয়ে খেলতে নামা পিএসজির জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আশরাফ হাকিমি। পিএসজির অধিনায়ক হ্যাটট্রিকই শুধু করেননি, অন্য দুই গোলে অ্যাসিস্টও করেছেন। হাকিমিময় এক ম্যাচ।

 

 

ম্যাচের ১৮ মিনিটে জশ মাজার গোলে লিড নেয় লে আর্ভে। লিডের আনন্দ অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ২৬ মিনিটে পিএসজিকে সমতায় ফেরান মিকা গোডটস। বক্সের মধ্যে হাকিমির পাস থেকে গোলরক্ষককে একা পেয়ে বল জালে জড়াতে ভুল করেননি বেলজিয়ামের উইঙ্গার।

২ মিনিট পর নিজেই গোল করেন হাকিমি। সেনি মায়ুলুর পাস থেকে ডান প্রান্তের গোলবারের দুরূহ কোণ দিয়ে গোলটি করেন পিএসজির অধিনায়ক। বিরতির পর নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন তিনি। ৫৫ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক বাঁকানো শটে।

 

৬২ মিনিটে প্রতিদান দেন হাকিমি।

 



সম্পর্কিত খবর