জাতীয়

আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, অগ্নিসন্ত্রাস, গ্রেনেড হামলা আর পেছনের দরজা দিয়ে বিএনপি ক্ষমতায় যায়। কিন্তু শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করেন না। তিনি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করেন। আগামীতে শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে দেশের উন্নয়ন বন্ধ হয়ে যাবে। দেশ আবার পিছিয়ে যাবে।

শনিবার (১৪ জানুয়ারি) রাতে মানিকগঞ্জ পূর্ব দাশড়া সিদ্দিক নগরে পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় কর্মীসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আবদুস সালাম, পৌর মেয়র মো. রমজান আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী, সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। 

 



সম্পর্কিত খবর