দেশের খবর

আগারতলায় বাংলাদেশের হাইকমিশন অফিসে হামলার প্রতিবাদে ফরিদপুরে বিএনপির বিক্ষোভ

ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের অফিসে হামলার প্রতিবাদে ফরিদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর)  বিকেলে জেলা বিএনপির উদ্যোগে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়। ভারত বিরোধী বিভিন্ন স্লোগান সহকারে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন।

এসময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিল।



সম্পর্কিত খবর