কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১২ মার্চ) রাতে আবু নাসের সুমন আহ্বায়ক এবং মোঃ শহিদুল্লাহ কায়সার শহীদকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান এর যৌথ স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এ কমিটিতে পুনরায় আহ্বায়ক করা হয়েছে আবু নাসের সুমন ও পুনরায় সদস্য সচিব করা হয়েছে মোঃ শহিদুল্লাহ কায়সার শহীদকে।
এ কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়ালিউল্লাহ রাব্বানী তৌকি, যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমান এছাড়া অন্যান্য সদস্যরা হলেন, ওয়ালিউল ইসলাম, আমিরুজ্জামান শরীফ, কাজী মামুনুর রশিদ, ফরহাদ আহমেদ, হৃদয় আলম খান, জাকারিয়া মাহমুদ ঝুমন, শফিকুর রহমান অপু, তরিকুল ইসলাম রবিন, মতিউর রহমান মতি, মিজানুর রহমান হিমেল, শহীদুল্লাহ তারেক, সাদ্দাম হোসেন তূর্য, মোঃ ফজলুল হক দফতর এর দায়িত্বে সদস্যরা হলেন, আহসানুজ্জামান রাসেল, সহ দপ্তর আবুল মনসুর মোল্লাকে মনোনীত করা হয়েছে।