কুমিল্লার চান্দিনা বাজারে মেসার্স সোহাগ পোল্ট্রি ফিডের গোডাউনের একটি অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে কোন এসময় এ ঘটনা ঘটে।
ওই ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার আরিফুর রহমান জানান,গতকাল সন্ধার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে চলে যাই। সকালে এসে অফিস খুলে ভিতরে দেখি পুরো
অফিসের ফাইল-পত্র ছড়িয়ে ছিটিয়ে পরে আছে। এছাড়া আলমারি এবং বিভিন্ন টেবিলের ড্রয়ার গুলোর তালা ভাঙ্গা।
তিনি আরো জানান, প্রথমে চোরেরা গোডাউনের পিছন থেকে স্টিলের বেড়া কেটে গোডাউনে ঢুকে। এরপর বাহিরের দিকে তালা লাগানো সার্টার ভিতর থেকে ভেঙ্গে অফিসের জানালার কাছে এসে তারপর জানালার গ্রীল কেটে অফিসে ঢুকে। এসময় তারা অফিসের ৭/৮টি টেবিলের ড্রয়ারের তালা এবং দুটি আলমিরার তালা ভেঙ্গে প্রায় নগদ ৫০ হাজার টাকা, সিসি ক্যামেরার হার্ডিস বক্স এবং আইপিএস মেশিন নিয়ে যায়।
এব্যাপারে চান্দিনা থানায় অভিযোগ দায়ের করেছে বলে জানান ম্যানেজার আরিফুর রহমান।
এ ব্যাপারে জানতে চাইলে চান্দিনা বাজারের বণিক সমিতির সভাপতি এরশাদ সাহেব জানান, বাজারে চুরি হয়েছে এ ব্যাপারে আমার জানা নাই। তিনি আরো জানান প্রতিদিন ১৪/১৫ জন পাহারায় নিয়োজিত থাকে।
উল্লেখ্য, চুরি ঠেকাতে পুরো বাজারের দোকানীদের কাছ থেকে চাঁদা নিয়ে এ পাহারার ব্যবস্থা করে থাকে বাজার বণিক সমিতি। কিন্তু একের পর এক চুরির ঘটনা ঘটে চলছে।
চান্দিনা থানার অফিসার ইন চার্জ (তদন্ত) সঞ্জয় সরকার জানান, আমরা অভিযোগ পেয়েছি, চোর ধরার প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ