মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মনু নদীতে ঝাঁপ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধ (৫০) মৃত্যুবরণ করেছেন।
মঙ্গলবার ১২ সেপ্টেম্বর বিকেল ৩টার সময় কটাকোনা এলাকার মনু নদী ব্রিজে এ ঘটনাটি ঘটে।
এলাকার স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এই বৃদ্ধ লোকটি বাজারের আশপাশ এলাকায় আশেপাশে ঘুরছিল। মঙ্গলবার দুপুরে ব্রিজের উপর থেকে নদীতে ঝাঁপ দেয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে মৃত অবস্থায় নদী থেকে উদ্ধার করে।
হাজীপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান রুমেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই বৃদ্ধে নাম-পরিচয় এখনও জানা যায়নি।