দেশের খবর

খুলনায় অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণের দায়ে মাদক কারবারি গ্রেপ্তার

খুলনার বটিয়াঘাটা উপজেলার দারোগার ভিটা এলাকার এক অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণের অভিযোগে মাদক কারবারি ইমরানকে আটক করেছে থানা পুলিশ। বুধবার বিকেলে পুলিশ তাকে আটক করে। 

গত সোমবার গভীর রাতে ইমরান উক্ত মহিলার ঘরে ঢুকে তার সহযোগীদের নিয়ে রাতভর ধর্ষণ করে। পরদিন মঙ্গলবার বিকেল চারটায় এলাকার শত শত মহিলা উপজেলা পরিষদের সমনে এসে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। বিষয়টি জেনে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তফা খায়রুল বাসার তাৎক্ষণিক ভাবে ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন।

বুধবার বিকেল ৪টার দিকে থানার অফিসার ইনচার্জ গোপন সংবাদের ভিত্তিতে লম্পট ইমরানের অবস্থান জানতে পেরে এস আই রুবেলের নেতৃত্বে অভিযানে পাঠায়। পরে পুঁটিমারি এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের ৯/১ ধারায় থানায় মামলা হয়। আসামি আটক হওয়ার পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

বায়ান্ন/একে



সম্পর্কিত খবর