খুলনা মহানগরীতে ডেভিল হান্ট অভিযান পরিচালনাকালে মঙ্গলবার ১১ মার্চ বিকালে খালিশপুর থানা পুলিশ রাজনৈতিক মামলায় মহানগরীর ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ খালিদ(৪৫) পিতাঃ শেখ সেলিম সাংঃ-৬৩ পদ্মা রোড থানাঃ- খালিশপুরকে নিজ বাসা থেকে গ্রেফতার করতে গেলে তিনি বাসার ছাদ থেকে ঝাঁপ দিয়ে পালাতে গিয়ে ডান পায়ে আঘাতপ্রাপ্ত হয় । পরবর্তীতে খালিশপুর থানা পুলিশ কাউন্সিলর শেখ খালিদকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে সন্ধ্যা ০৫:৫০ টায় সার্জারি বিভাগে ভর্তি করেন। বর্তমানে তিনি প্রিজনসেলে পুলিশ পাহারায় চিকিৎসাধীন আছে। এই সংক্রান্তে খালিশপুর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
বায়ান্ন/আরএস