দেশের খবর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন গ্রেপ্তার

হত্যা মামলাসহ একাধীক মামলার আসামি, নিষিদ্ধ সংগঠন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পুলিশ সুত্রে জানাগেছে, গত ৫ আগস্ট এর পরে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা নিষিদ্ধ সংগঠন  ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লা আত্ম গোপনে চলে যায়। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরকারি বিরোধী আন্দোলন করতে থাকে।

সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে, টুঙ্গিপাড়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

তার বিরুদ্ধে  হত্যা মামলাসহ দেশের বিভিন্ন স্থানে সরকার বিরোধী কর্মকান্ড জড়িত থাকার অভিযোগ মামলা  রয়েছে।

এ বিষয় টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খোরশেদ আলম জানান, নিষিদ্ধ সংগঠন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ লিংকন মোল্লাকে গ্রেপ্তার করেছি। সে গেমাডাঙ্গা গ্রামের মিলন মোল্লা ছেলে।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ

 



সম্পর্কিত খবর