জাতীয়

চাঁদপুরে বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ৩ যাত্রী নিহত

 

চাঁদপুর সদর উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

 নিহতরা হলেন- হাবিবুর রহমান (২৫), মাছ ব্যবসায়ী নেছার আহমদ হওলাদার (২৫) ও মাহাবুব প্রধানীয়া (৫০)।

 দুর্ঘটনার বিষয়টি  নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল।



সম্পর্কিত খবর