জাতীয়

জাতীয় গ্রন্থাগার দিবস আজ

জাতীয় গ্রন্থাগার দিবস রোববার (৫ ফেব্রুয়ারি)। এবারে দিবসটির প্রতিপাদ্য ‘স্মার্ট গ্রন্থাগার, স্মার্ট বাংলাদেশ’। দেশব্যাপী বিভিন্ন আয়োজনে দিবসটি পালন করবে সংস্কৃতি মন্ত্রণালয়।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তথ্য প্রযুক্তির অভাবিত উন্নয়নস্রোতে পরিবর্তনের নতুন ধারার বাস্তবায়নে উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বর্তমান আওয়ামী লীগ সরকার গ্রন্থাগারের অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধি করছে, পাশাপাশি গ্রন্থাগারগুলোকে ডিজিটালাইজেশনের জন্য প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।



সম্পর্কিত খবর