দেশের খবর

নাটোরে কুরআন শিক্ষা সোসাইটি বাৎসরিক সম্মেলন

নাটোরে ক্ব-রীয়ানা পদ্ধতিতে কুরআন শিক্ষা সোসাইটি বাৎসরিক পুরস্কার বিতরণী ও পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) নাটোর শহরের স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুরআন শিক্ষা সোসাইটির সভাপতি: মাওলানা সাদ্দাম হোসেন, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মানিউল ইসলাম রিপন, হিসাব রক্ষক কর্মকর্তা আনোয়ারুল ইসলাম প্রমুখ।

সভায় দেশের ৬০ জেলার জেলা পরিচালকগণ অংশগ্রহণ করেন। আলোচনা সর্বশেষে যোগ্য ও দক্ষ পরিচালকদের মাঝে ১০ টি উন্নত এন্ড্রয়েড মোবাইল সেট প্রদান এবং ৪০ টি হ্যান্ডসেট প্রদান করা হয়। বক্তারা জানান, দেশব্যাপী বিশুদ্ধ কুরআন শিক্ষা প্রদানের জন্য ৫ হাজার শিক্ষক কর্মরত আছেন।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ



সম্পর্কিত খবর