বাংলা নববর্ষ ১৪৩২ স্বাগত জানিয়ে ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার(১৪ এপ্রিল) সকাল ১১ টার দিকে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে হতে জেলা বিএনপির উদ্যোগে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয় ।
ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মোদাররেস আলী ইসার সভাপতিত্বে
বৈশাখী শোভাযাত্রাটি ফরিদপুর প্রেসক্লাব থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে । ফরিদপুরের কাঠপট্টি বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন যুগ্ম আহবায়ক জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ম আহবায়ক তানভীর চৌধুরীর রুবেল, ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব মোস্তফা মিরাজ
জাসাস এর আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ, রাশেদুল আলম তুহিন, সদস্য সচিব আরিফ বকু,
ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন রাজীব, ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু
সহ ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন “
ফরিদপুর জেলা বিএনপি’র পক্ষ থেকে ফরিদপুরবাসীকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আবহমান বাংলায় যুগ যুগ ধরে বাঙ্গালীদের প্রাণের উৎসব শুভ নববর্ষ তথা পহেলা বৈশাখ পালিত হয়ে আসছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে ফরিদপুরবাসীর পক্ষ থেকে আমরা শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় এগিয়ে যাবে। এজন্য বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
বায়ান্ন/আরএস