বাউফল উপজেলা গণঅধিকার পরিষদ এর আয়োজনে দোয়া, ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গণঅধিকার পরিষদের আহবায়ক মো:হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় শুক্রবার বিকালে বাউফল উপজেলার বাউফল নেছারিয়া ফাজিল মাদ্রাসায় এ দোয়া ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গণঅধিকার পরিষদ বাউফল উপজেলার আহবায়ক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোঃ শাকিল আহম্মেদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক জনাব মো: সৈয়দ নজরুল ইসলাম লিটু, মোঃ মিজান হাওলাদার সহ সভাপতি গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিন, মো: শাহআলম সিকদার সদস্য সচিব পটুয়াখালী জেলা , মোঃ ওমর ফারুখ আকন,সহ সাংগঠনিক সম্পাদক শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ,মোঃ রাশেদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক (বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ) সহ আরো অনেকে।
ইফতার ও আলাচনা সভায় পটুয়াখালী জেলা আহবায়ক সৈয়দ নজরুল বলেন গণঅধিকার পরিষদ আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করবেন।
এসময় বাউফল উপজেলা গণ-অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদসহ অন্যাণ্য সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বায়ান্ন/আরএস