ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে প্রতিবছরের ন্যায় এবারও সাতক্ষীরায় বাংলা শুভ নববর্ষের উদ্বোধন ঘোষণা করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ।
আজ পহেলা বৈশাখ ১৪ এপ্রিল সকাল ৭:১০ মিনিটে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বিশাল নববর্ষের আনন্দ শোভাযাত্রা রেলি বের হয়। এই র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ ও পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, রাজনৈতিক ব্যক্তিত্ব বিএনপি নেতা অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, ডাক্তার আবুল কালাম বাবলা সহ প্রশাসন ওই ইস্কুল কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রী শিক্ষক অসাধারণ জনতা এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ।
এই আনন্দ শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রতিক্ষণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শেষ হয়। এখানে ফ্রিতে কেটে নতুন বছরের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার ।
এ সময় নববর্ষের শোভাযাত্রায় বিভিন্ন গান সহ ফেস্টুন প্লেকেট, লক্ষ্য করা গেছে। হাজার হাজার মানুষ এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন ।
বাঙালির ঐতিহ্য বৈশাখী মেলায় এবার বিভিন্ন স্টল বসেছে, এ মেলা চলবে দশ দিন । জেলা প্রশাসক মোহাম্মদ মুস্তাক আহমেদ জানান আজ সারাদিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নববর্ষ উদযাপন করা হবে । বাঙালির ঐতিহ্য ধরে রাখতে হবে। এ বিষয়ে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন সাতক্ষীরায় ৮ টি থানায় পুলিশ নিরাপত্তা দিচ্ছে, এছাড়া সাদা পোশাকে আমাদের পুলিশ নিরাপত্তা দিচ্ছে । নতুন বছরের আনন্দ সবার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
বায়ান্ন/আরএস