দেশের খবর

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে প্যানেল চেয়ারম্যান আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে কুটি ইউপি প্যানেল চেয়ারম্যান উজ্জল মিয়া (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-৯ সদস্যরা।সোমবার (১৭ ফেব্রয়ারি) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র‌্যাব-৯।

বিজ্ঞপ্তিতে আরো জানায়, রোববার (১৬ ফেব্রয়ারি)  রাতে  গোপন সংবাদের ভিত্তিতে  আভিযানিক দল কুটি চৌমুহনী বাজার নামক এলাকায় অভিযান পরিচালনা করে বিস্ফোরক উপাদানাবলি আইন এর ৩/৬ ধারা) পলাতক আসামী উজ্জল মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। সে কুটি এলাকার মাসুক মিয়ার ছেলে।  গ্রেফতারকৃত আসামীকে জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।



সম্পর্কিত খবর