খেলাধুলা

মালদ্বীপকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির হ্যান্ডবলে মালদ্বীপ হারিয়ে ফাইনালে স্বাগতিক বাংলাদেশের মেয়েরা। মালদ্বীপকে ৩৩-২০ গোলের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ।

 

মঙ্গলবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে শুরুটা ভালোয় করেছিলো মালদ্বীপের মেয়েরা। প্রথমার্ধে সেই তাল দরে রাখতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশের কাছে পিছিয়ে যায় মালদ্বীপ। মালদ্বীপের বিপক্ষে  ১৬-৫ গোলে এগিয়ে থেকে বিরতি যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় অতিথিরা।

 

বাংলাদেশের ১৭ গোলের জবাবে মালদ্বীপ করে ১৫টি। তাতে মালদ্বীপকে ৩৩-২০ গোলের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ। ৮ গোল করে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মোসাম্মত সানজিদা আক্তার। 

আগামী বৃহস্পতিবার বেলা ৩টায় আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের।

 

 

আর ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচটি আগামীকাল বুধবার। দুপুর ২টায় যেখানে মালদ্বীপ খেলবে নেপালের সঙ্গে।

 



সম্পর্কিত খবর