দেশের খবর

রূপগঞ্জে অস্ত্র কেনা-বেচার সময় অস্ত্রসহ আটক ২

 নারায়ণগঞ্জের রূপগঞ্জে অস্ত্র কেনা-বেচা করার সময় আমির হামজা(২০) ও মোঃ হামিম (২৪) নামে দুই ব্যক্তিকে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ। 

শনিবার (৮-মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান পরিচালনা করে  মুড়াপাড়া ইউনিয়নের মাহমুদাবাদ স্কুল এর সামনে থেকে অস্ত্র কেনা-বেচার তাদের  আটক করা হয়। 

আটককৃতদের কাছ থেকে ২টি বিদেশি  পিস্তল ২  ম্যাগাজিন ও  ০৮ রাউন্ড গুলি উদ্ধার হয়। 

আটককৃত হলেন, আমির হামজা(২০) মুড়াপাড়া ইউনিয়নের ব্রামনগাঁও এলাকার আনোয়ার হোসেন ও মোঃ হামিম(২৪) একই এলাকার  মৃত হজরত আলী ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী। 

এ সময় তিনি জানান, গোপন সংবাদের  ভিত্তিতে অভিযান পরিচালনা  করে অস্ত্র কেনা -বেচার সময় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আইনগত পদক্ষেপ চলমান রয়েছে।  আমাদের এ সকল অভিযান অব্যাহত থাকবে। 

বায়ান্ন/আরএস

 



সম্পর্কিত খবর