দেশের খবর

শনিবার ঈদ উপহার নিয়ে সুবিধাবঞ্চিতদের পাশে গণস্বাস্থ্য কেন্দ্র

আগামীকাল শনিবার (২৯ মার্চ) গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হবে। এ উপলক্ষে গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনেই উপহার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়েছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা জিলু খান জানিয়েছেন, ঈদকে সামনে রেখে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিবারের মতোই এবারও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যে গণস্বাস্থ্য কেন্দ্র এ আয়োজন করেছে।

ঈদ উপহার হিসেবে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। আয়োজকরা আশা করছেন, এই সহায়তা অসহায় মানুষের ঈদ আনন্দে কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে।

উল্লেখ্য, গণস্বাস্থ্য কেন্দ্র দীর্ঘদিন ধরে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। করোনা মহামারিকালীন সময় থেকে শুরু করে বিভিন্ন সংকটে প্রতিষ্ঠানটি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা দিয়ে আসছে।

বায়ান্ন/একে

 

উপহার বিতরণ কার্যক্রমে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

 



সম্পর্কিত খবর