দেশের খবর

সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন দৈনিক বায়ান্নর প্রতিনিধি মো. কামরুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক  ২০২৫-২৬ কার্যকরী পরিষদ নির্বাচন উৎসবমূখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি ও স্থানীয় সাপ্তাহিক মলয়া পত্রিকার প্রকাশক মোহাম্মদ হোসেন শান্তি, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোস্তাক আহাম্মদ উজ্জ্বল।

অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে এশিয়ান টিভি ও দেশ রূপান্তর প্রতিনিধি মোহাম্মদ জহিরুল হক, সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন দৈনিক বায়ান্ন পত্রিকার প্রতিনিধি মো. কামরুল ইসলাম, কার্যকরী সদস্য পদে নির্বাচিত হলেন মানবজমিন ও মাই টিভির প্রতিনিধি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, মোহনা টিভি ও আজকের পত্রিকার প্রতিনিধি সাইদুল আলম সোরাফ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী দুপুর দুইটায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে মো. তাজুল ইসলাম চৌধুরী (দৈনিক ঢাকা)

অর্থ সম্পাদক পদে মনিরুল ইসলাম বাবু (প্রজাবন্ধু), দপ্তর ও আপ্যায়ন সম্পাদক পদে মো. সেলিম রেজা (দৈনিক জনতা), তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে এসএ রুবেল (সরোদ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে শফিকুল ইসলাম (দৈনিক ফ্রন্টিয়ার)।

নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ঐক্যবদ্ধভাবে মূলধারার সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেছেন।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ



সম্পর্কিত খবর