দেশের খবর

‘অপারেশন ডেভিল হান্ট’ফরিদপুরে চার আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তা

ফরিদপুরের বিভিন্ন উপজেলায় ডেভিল হান্টের বিশেষ অভিযানে চার আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

 রোববার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) চার আ'লীগ নেতাকর্মীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত ফরিদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 গ্রেপ্তারকৃতরা হলেন, ফরিদপুরের মধুখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সাহেব আলী শেখ (৫৫), একই উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ কর্মী মো. চঞ্চল মোল্লা (২৪), সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল হাওলাদার (৪০) ও সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম মাতুব্বর (৪২)। গ্রেপ্তারকৃতদের আজ রবিবার আদালতে পাঠানো হয়েছে।

 জেলা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামীদের গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা, বিস্ফোরক দ্রব্যসহ জেলার বিভিন্ন মামলায় ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে জেলায় যৌথবাহিনীর অভিযান অব্যহত রয়েছে।

 বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শৈলেন চাকমা বলেন, পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার জনকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

বায়ান্ন/আরএস



সম্পর্কিত খবর