সাতকানিয়ায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আ.লীগ নেতা গ্রেফতার
Nov 14, 2021 - Dainik Bayanno>
জাতীয়
সাতকানিয়ায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আওয়ামী লীগ নেতা বশির আহমদকে গ্রেফতার করেছে র্যাব-৭। শনিবার (১৩ নভেম্বর) রাতে বারদোনা এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বশির আহমদ সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। সোনাকানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি তিনি।
