আতঙ্ক ও হুমকি উপেক্ষা করে শুটিং ফ্লোরে সালমান!
Oct 24, 2024 - Dainik Bayanno>
বিনোদন
ভারতের প্রভাবশালী এনসিপি নেতা বাবা সিদ্দিকি হত্যার পর থেকে বলিউড সুপারস্টার সালমান খানের জীবনে নতুন করে নিরাপত্তার শঙ্কা দেখা দিয়েছে। খুনের দায় স্বীকার করেছেন কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, যার গ্যাং অনেকদিন ধরেই সালমানকে নিশানা করে আসছে। সিদ্দিকির মৃত্যুতে এই হুমকির মাত্রা আরও বেড়ে যায়। পরিবারের সদস্যরাও প্রবল আতঙ্কে রয়েছেন।
