আউটসোর্সিং কর্মীদের চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগ অবরোধ
Oct 20, 2024 - Dainik Bayanno>
জাতীয়
চাকরি জাতীয়করণের দাবিতে আজ শনিবার সকাল ৯টা থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় অবরোধ করেছেন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা। হাজার খানেক কর্মচারী এই অবরোধে অংশ নেন, যা শাহবাগ ও আশেপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়। ফলে এই অঞ্চলে আসা-যাওয়া করা যাত্রী ও হাসপাতালগামী রোগীরা পড়েন চরম দুর্ভোগে।
