গাজীপুরে ৮ দফা দাবিতে শ্রমিক বিক্ষোভ, সংঘর্ষের পর কারখানা বন্ধ ঘোষণা
Jan 24, 2026 - Monjur Alam>
ঢাকা
গাজীপুরের কোনাবাড়ীতে ৮ দফা দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে যমুনা ডেনিমস লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় পুলিশ ও শ্রমিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

