জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটের সময় মন্ত্রী ছিলেন। চারদলীয় জোট সরকার দুর্নীতিগ্রস্ত হয়ে থাকলে তারা তখন কেন পদত্যাগ করেননি, সম্প্রতি এমন প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি চেয়ারম্যানের এই প্রশ্নের জবাব দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা-১২ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী সাইফুল আলম খানের নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেন, দু–একজন নেতা এখন বলছেন, ঠিক আছে আমরা এত অসৎ ছিলাম, আপনারা এত সৎ ছিলেন তো ছেড়ে গেলেন না কেন? আমরা ছেড়ে যাইনি এ কারণে অন্তত তিনটা মন্ত্রণালয় বেঁচে যাক।
দুর্নীতির হাত থেকে রক্ষা পাক।
তিনি বলেছেন, ‘আমাদের দুই নেতা সাবেক আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ তারা পর্যায়ক্রমে তিন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। যতদিন ওই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন, ওই সময়টাতে আমাদের প্রতিপক্ষ শক্ত কোনও সমালোচক বা শত্রুও আঙুল তুলে বলতে পারেনি যে, তারা অসৎ ছিলেন এবং তারা দুর্নীতিপরায়ণ ও স্বজনস্মৃতিপরায়ণ।’
গত মঙ্গলবার ময়মনসিংহে নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন, ‘আমার প্রশ্ন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাদেরও দুজন সদস্য বিএনপির সরকারে ছিল।