দেশের খবর

বাঙ্গরায় সরকারী হালট দখল করে দেয়াল নির্মানের অভিযোগ

বাঙ্গরায় সরকারী হালট দখল করে দেয়াল নির্মানের অভিযোগ এনে  হাটাশ গ্রামের আব্দুর রশিদ এর ছেলে মোঃ বাবুল মিয়া  মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায় যে, কুমিল্লার বাঙ্গরা উপজেলার ৫নং পূর্ব ধৈইর পশ্চিম  ইউনিয়ন এর ৩৩ নং মৌজার ৫৬ নং খতিয়ানে ৮৫০ নং দাগের পাশে ৩৭ ও ৩৯ দাগে সরকারী রাস্তা টি  হাটাশ থেকে মালি পাড়া পর্যন্ত জনসাধারণ চলাচল করে আসছে প্রতিদিন শতশত মানুষের যাতায়াত এ রাস্তা দিয়ে, সম্প্রতি হাটাশ গ্রামের কেরামত আলীর ছেলে   মোঃ আলী সরকারী রাস্তার হালট দখল করে অবৈধ ভাবে দেয়াল নির্মান করেন, 

বর্তমানে রাস্তার সংস্কারের কাজ করতে গেলে আমার মালিকানাধীন জমির উপর দিয়ে রাস্তা নেওয়ার চেষ্টা চলছে। 

বিষয়টি দ্রুত তদন্ত করে হালটের সীমানা নির্ধারন করে আমার জমি রক্ষা করে অবৈধ দেয়াল অপসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আবেদন করেন।

এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে  অলেক মিয়া, ইদ্রিস মিয়া,বাছির মিয়া ও আনিছ আহমেদ বলেন এরা ক্ষমতা দেখিয়ে জোড় করে  সরকারী হালটের উপর দেয়াল নির্মান করেছে, আমরা চাই সরকারী হালট উদ্ধার করে সঠিক ভাবে তদন্ত করে সরকারী হালট উদ্ধার করে যেন রাস্তাটি করা হয়। 

এ বিষয়ে অভিযুক্ত মোঃ আলীর ছেলে মোঃ লিয়াকত আলী বলেন আমরা প্রায় তিন ফিট জায়গা রেখে দেয়াল করেছি এরপর ও যদি দেয়াল হালটে পরে তাহলে  আমরা চাই সঠিক হালট বের করে রাস্তাটি হলে সবার জন্য ভালো হয় এতে আমাদের দেয়াল ভাঙা হলে ও সমস্যা নেই। এ বিষয়ে মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খাঁন বলেন  এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি,তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



সম্পর্কিত খবর