টপ নিউজ

আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে

আন্দোলন দমন করতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি মহল অপচেষ্টা করছে। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়িমহাল ব্যবস্থাপনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাস্তায় যারা এখন আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই।

 

বন্ধ কারখানা শিগগিরই খুলে দেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইতিমধ্যেই মজুরি বোর্ড গঠন করা হয়েছে। মালিক এবং শ্রমিক পক্ষ সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন।

সালাহউদ্দিন আহমদ আরো বলেন, শ্রমিকদের মান উন্নয়নে সরকার কাজ করছে। এখানে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই।

 



সম্পর্কিত খবর