রাজশাহী

রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নওগাঁর রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার ও গাছের চারা বিতরণ করা হয়।

রাণীনগর উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীতে মঙ্গলবার দুপুরে উপজেলা দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস ও সিরাজ এ আলম সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ এছাহক আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপির অন্যতম সদস্য আল ফারুক জেমস, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী মণ্ডলা ও মাজেদুল ইসলাম।

অন্যদের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল, সদস্যসচিব মাহমুদ হাসান বেলাল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন টনি, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুলসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


সম্পর্কিত খবর