ফ্যাসিষ্ট সরকার দেশ থেকে পালিয়ে গিয়েছে। জেল-জুলুম নির্যাতন করছে বিএনপির নেতা কর্মীদের উপর।বিএনপির নেতাকর্মীদের আন্দোলনের মাধ্যমে জালেম সরকার বিতাড়িত হয়েছে। আগামী দিনের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি জয়ী হবে। আওয়ামী লীগ যে নির্যাতন করেছে তার বিচার হবে।আপনাদের সুচিন্তিত রায়ের মাধ্যমে বিএনপি কমিটি হবে। বিএনপির মূল শক্তি হচ্ছে তৃণমূল আমরা বিশ্বাস করি তৃণমূল ছাড়া বিএনপি টিকিয়ে রাখতে পারবো না।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার পুটিজানা ইউনিয়নের শিবগঞ্জ হাটকালির বাজারে মতবিনিময় সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ মামুন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ফরাজি এর সভাপতিত্বে ও জেলা যুবদলের সদস্য হুমায়ুন কবির এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির নেতা ও ঢাকা লরেল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম। এসময় আরো বক্তব্য রাখেন, বিএনপির নেতা শাহজাহান,শফিকুল ইসলাম খসরু খান, খোরশেদ আলী, নজরুল ইসলাম খান,মইনুল হোসেন সাজু, যুবদল নেতা মোস্তাক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামাল হোসেন, রফিকুল ইসলাম রফিক, সাব্বির হোসেন রবিন, বদিউজ্জামাল মাষ্টার, সাবেক ছাত্রনেতা আকরাম হোসেন, হাসানুজ্জামান, , জসিম উদ্দিন, খাইরুল ইসলাম,আঃ হালিম প্রমুখ।
বায়ান্ন/এসএ