নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের শিমুলিয়া এলাকায় কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিঞা।
এ-সময় সুধী সমাবেশে
হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি অপারেশন শফিকুল ইসলাম বিপিএম,পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ আসলাম আলী।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ `গ`সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম,রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী, কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ নাঈম ইসলাম প্রমুখ।