দেশের খবর

কুয়াকাটায় ইউএনওর অপসারনের দাবিতে ঝাড়ু মিছিল

পটুয়াখালীর কুয়াকাটায় স্টুডিওতে ভ্রাম্যমান আদালতের অভিযানের পরপরই ইউএনওর অপসারনের দাবিতে ঝাড়ু মিছিল করেছে ফটোগ্রাফাররা। মঙ্গলবার সন্ধ্যায় পর্যটন কেন্দ্র কুয়াকাটা পৌর শহরে এ ঘটনা ঘটে। 
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ মে পর্যটন হলিডে হোমসে বীচ ম্যানেজমেন্ট কমিটির এক বৈঠকে  ফটোগ্রাফারদের ওটিজির মাধ্যমে পর্যটকদের ছবি সরবরাহ ও স্টুডিও বন্ধের তিন দিনের আল্টিমেটাম দেয় কলাপাড়ার ইউএনও রবিউল ইসলাম। এর প্রতিবাদে গত ১ জুন কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ফটোগ্রাফাররা। আল্টিমেটামের তিন দিন অতিবাহিত হওয়ার পর সন্ধ্যায় স্টুডিওগুলোতে অভিযান চালিয়ে বেশ কিছু ক্যামেরা, মনিটর পিসি, কিবোর্ড, মাউস, ল্যাপটপ ও আইপিএস সহ বিভিন্ন ইলেকট্রনিক মালামাল জব্দ করে ইউএনও। কোন নোটিশ ছাড়া অভিযান পরিচালনা করায় দুই শতাধিক ফটোগ্রাফার ইউএনওর অপসারনের দাবিতে ঝাড়ু মিছিল বের করে। মিছিলটি স্টুডিও পট্রি থেকে শুরু হয়ে প্রেসক্লাবের সামনে শেষ হয়। তবে পর্যটক হয়রানী বন্ধে স্টুডিওতে অভিযান চালানো হয়েছে বলে জানান ইউএনও


সম্পর্কিত খবর